চাঁপাইনবাবগঞ্জে হারানো ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাবার পর সংম্লিষ্ট থানায় হারানো জিডির প্রেক্ষিতে অনলাইন মনিটরিং এর মাধ্যমে ১৪টি মোবাইল ফোন মালিলদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস| আজ সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে হারানো ফোনগুলো ফেরৎ দেয়া হয়| উদ্ধার ফোনগুলোর মধ্যে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মোতাালেব ৯টি, নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন ৩টি ও জেলার গোয়েন্দা পুলিশের(ডিবি) উপ-পরিদর্শক(এসআই) কামরুল হাসান ২টি ফোন উদ্ধার করেন| অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ.এন.এম ওয়ূাসিম ফিরোজ সহ উর্ধতণ পুলিশ কর্মকর্তা ও সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন|