চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৫ শিশু হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়ক পরিস্থিতির উন্নতি হচ্ছে| গত ২৪ ঘণ্টায় শ্বাসকষ্টের তীব্র সংক্রমণ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ৫ জন শিশু| এর আগের দিন ১১ জন শিশুকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল| আজ জেলা হাসপাতালের শ্বাসকষ্টজনিত রোগের প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়| একদিকে শিশুদের হাম, ডায়রিয়া অন্যদিকে শ্বাসকষ্টের সংক্রমণ— সব মিলিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা| এসব রোগ থেকে বাঁচতে সাবধানতা অবল¤^নের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা|