চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রালি ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে রালি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়| সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাবিবুর রহমান| সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর বিভাগীয় কর্মকর্তা ডাঃ এ কে এম কামরুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মসিউর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুলতানা পাপিয়া ও ডাঃ ইনজামাম উল হক| আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করেন সার্ভিলেন্স ইমুউনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ ফারহানা ইসলাম| এসময় আরো বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আব্দুর রহিম, ব্র্যাক এর জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম| র্যালি ও আলোচনা সভায় সহযোগিতা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ফুড ফর দ্যা হ্যাংরি, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আপস, সূর্যের হাসি ক্লিনিক, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল, নূরা হেলথ|