চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক ২

চাঁপাইনবাবগঞ্জ শহরে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ| আজ দুপুরে তাঁদের আটক করা হয়| তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ| এর আগে গতকাল রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকনে ৮/১০ জন সন্ত্রাসীর অতর্কিত আক্রমনের শিকার হন ‘আমার দেশ পত্রিকা ও ‘চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং ‘মাই টিভি’র জেলা প্রতিনিধি তারেক আজিজ| সন্ত্রাসীদের মধ্যে ২/৩ জন দুই সাংবাদিককে রাস্তায় ফেলে ও চায়ের ভাঙ্গা কাপ দিয়ে বেধড়ক মারধর করে আহত করে| সন্ত্রাসীরা চলে যাবার পর দুজনকে হাসপাতালে নেয়া হয়| এ ঘটনায় ওই রাতেই সদর থানায় হামলার নেতৃত্ব দেয়া স্থানীয় সন্ত্রাসী রাব্বি ও সোহেলের নামোল্লখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন সাংবাদিক তারেক রহমান|