চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত নেই

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কেউ ডেঙ্গু রোগী শনাক্ত হননি। তবে এর আগে গত রবিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে একজন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শনাক্ত হন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে মোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ জন। অন্যদিকে একই সময়ে আক্রান্ত হয়ে জেলায় ভর্তি রোগী হচ্ছে ১২ জন। বর্তমানে জেলা হাসপাতালের আন্তঃবিভাগে কোনো রোগী ভর্তি নেই। সোমবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ডেঙ্গুসহ সকল প্রকার মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নিজ নিজ আঙিনা, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর পৌরসভার পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়েছে।