চাঁপাইনবাবগঞ্জে ইট ভাটায় ৮০০ লিটার তেল পাচারের চেষ্টা, ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড

শিবগঞ্জ উপজেলা সদরের ‘মেসার্স শিবগঞ্জ ফিলিং ষ্টেশন’ নামের একটি ফিলিং ষ্টেশন থেকে প্রশাসনের বিনা অনুমতিতে ইট ভাটার জন্য ৪টি ড্রামে করে ৮০০ লিটার ডিজেল পাচার চেষ্টার দায়ে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত| গতকাল রাত ১০টার দিকে নিজ¯^ সূত্রে খবর পেয়ে ওই ফিলিং ষ্টেশনে হানা দেয় উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত| অভিযানে ভাটায় নিয়ে যাবার সময় ৪টি ড্রাম ভর্তি ৮০০ লিটার ডিজেল আটক করা হয়| এ ঘটনায় ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়| এছাড়া প্রতিষ্ঠানটিকে প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া বাল্ক আকারে বিপুল পরিমান তেল ভবিষ্যতে কাউকে সরবরাহ না করার ব্যাপারে সতর্ক করা হয়| এছাড়া তেলগুলো পূণরায় ফিলিং ষ্টেশনের রিজার্ভে রেখে দেয়া হয়| ইউএনও বলেন, ভাটা বা কোন প্রতিষ্ঠান বা কারও যদি তেল প্রয়োজন হয় তবে তা প্রশাসনকে জানালে তা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে| সত্যিকার প্রয়োজনে অবশ্যই চাহিদা পূলণের ব্যবস্থা করা হবে| কিন্তু না জানিযে এত তেল সরবরাহের সূযোগ নেই|