চাঁপাইনবাবগঞ্জে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত, সহোদর আহত

শিবগঞ্জ উপজেলায় ইটভর্তি একটি ট্রলি উল্টে আব্দুস সামাদ নামে ওই ট্রলির চালক নিহত হয়েছেন| তিনি শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে| একই ঘটনায় আহত হয়েছেন সামাদের সহদোর ছোটভাই মো সারোয়ার| তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন চালক সামাদ ও তাঁর ভাই সারোয়ার| তাঁদের উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন| শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল হাসান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে| ঘটনার তদন্ত চলছে| এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলে জানায় পরিদর্শক|