চাঁপাইনবাবগঞ্জে আ্যাপসে মোটরসাইকেলে তেল বিক্রি কার্যক্রম চালু, স্বস্তিতে ভোক্তারা

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে তেল বিক্রির জন্য মোবাইল আ্যাপভিত্তিক কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে| আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি ফিলিং ষ্টেশনে এই কার্যক্রম উদ্বোধণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| এ সময় তিনি আশা প্রকাশ করেন, ˆবশি^ক তেল সংকটে দেশে তেল বিতরণ বিশেষ করে মোটরসাইকেলে তেল দেয়া নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ পদ্ধতি সফল হবে| সকলকে সংযমী হতে হবে এবং আতংকিত না হয়ে ˆধর্য্য ধরতে হবে| অসাধু কার্যক্রম থেকে বিরত থাকতে হবে| জেলা প্রশাসনের এমন কার্যক্রমকে ¯^স্তিদায়ক বলে ¯^াগত জানিয়েছেন অনেক ভোক্তা| তাাঁরা বলেছেন এই আ্যাপ তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দূওে সাহায্য করবে|
জানা গেছে,আ্যাপের মাধ্যমে ˆবধ ন¤^রপ্লে&ট যুক্ত প্রতিটি মোটরসাইকেলকে ৫০০ টাকার তেল দেয়া হচ্ছে| এরপর ৫ দিনের জন্য ওই ন¤^রটি ব্লক করে দেয়া হচ্ছে| ৫দিন পর ওই ন¤^রটি ¯^য়ংক্রিয়ভাবে খুলে যাবে| অর্থাৎ প্রতি মোটরস&ইাকেলে ৫দিনের জন্য ৫০০ টাকার তেল পাচ্ছে| এরমধ্যে ওই মোটরসাইকেল জেলার অন্য কোন ফিলিং ষ্টেশনে তেল নিতে গেলে সংশ্লিস্টরা তা আ্যাপে বুঝুতে পারবেন এবং ওই মোটরসাইকেলে তেল দেয়া হবে ন| এমনকি ওই মোটরসাইকেলটি শাস্তির মুখোমুখি হতে পারে| সেটির ব্লক সময়সীমা বাড়িয়ে দেয়া হতে পারে|

আরও জানা গেছে, তেল নেবার সময় ন¤^রপ্লেটের ন¤^রটি মূখ্য বিষয় হলেও চালককে ড্রাইভিং লাইসেন্স,মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন সনদ সহ অন্য সকল ˆবধ কাগজপত্র রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে| যাতে তেল নেবার সময় পুলিশ বা ম্যাজিষ্টেট কর্তৃক চেকিং এর মুখোমুখি হলে সে সব প্রদর্শণ করা যায়| প্রতি পাম্পে ট্যাগ অফিসার ও একজন স্টাফের নিকট এই আ্যাপ রয়েছে|

এসময় আ্যাপ উদ্ধোধন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন সহ জেলা ও উপজেলা প্রমাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেটগণ| উল্লেখ্য, এর আগে জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় এই আ্যাপ চালু করা হয়| জেলায় ৩২টি ফিলিং ষ্টেশন রয়েছে|