গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে এমপির মতবিনিময়

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ। এসময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা: রুস্তম আলী, আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, নার্স ইনচার্জ লাইলি বেগম। সভায় সংসদ সদস্য মিজানুর রহমান হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রদানে আশ্বাস প্রদান করেন। এছাড়া, সভায় উপস্থিত চিকিৎসক ও নার্সদের এলাকার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।