গোমস্তাপুরে হিরোইনসহ আটক ১

গোমস্তাপুরে ২৩ গ্রাম হিরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে ১৬ বিজিবি নওগাঁ। গতকাল সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজার থেকে ২৩ গ্রাম হিরোইন ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে নাইম ইসলাম। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, গতকাল বিকেলে ১৬ বিজিবির রহনপুর বিওপির কমান্ডার সুবেদার আব্দুস সালাম মন্ডল নেতৃত্বে টহল দল বোয়ালিয়া কাউন্সিল বাজার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী নাইম ইসলামকে আটক করে। পরে তার কাছ থেকে ২৩ গ্রাম হিরোইন জব্দ করা হয়।