গোমস্তাপুরে মুক্তিযুদ্ধে নিহতের স্মরণে পুষ্প অর্পণ

১৯৭১ সালের ২০ এপ্রিল পাক হানাদার বাহিনীর বর্বরতা হামলায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৩৫ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় | তাদের আত্মার শান্তি কামনায় ¯^জনসহ স্থানীয়রা শ্রদ্ধা নিবেদন করেন| এছাড়া গীতা পাঠ ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে গোমস্তাপুর থানা প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমিতে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়| গোমস্তাপুর কামারপাড়া শ্রীশ্রী স্মৃতি দুর্গা মন্দির আয়োজিত বধ্যভূমিতে শুরুতেই শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হয়| এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, মন্দির কমিটির সহ-সভাপতি অজিত কর্মকার ফরিং, সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাস, সুজিত কুমার দাস, নন্দন কুমার, শম্ভু কুমার নন্দীসহ অনেকে| উল্লেখ্য ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকিস্তানের পাক হানাদার বাহিনী কর্তৃক ওই ইউনিয়নের ৩৫ জন হিন্দু সম্প্রদায়কে গুলি করে হত্যা করে| পরে তাদেরকে পুড়িয়ে একটি গর্তে মাটি চাপা দিয়েছিলেন| এরপর থেকে প্রতিবছর এইদিনটি ওই মন্দির কমিটি ও নিহতের ¯^জনরা স্মরণ করে আসছে|