গোমস্তাপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

গোমস্তাপুরে স্থানীয় ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজে মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, শিক্ষক, ইমামসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। বাঙ্গাবাড়ি মাদক নির্মুল কমিটির আয়োজিত এই মতবিনিময় সভায় সংগঠনের উপদেষ্টা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। এসময় আরো উপস্থিত ছিলেন, গোমন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি বিওপির ক্যাম্প কমান্ডার আতিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক তার বক্তব্যে বলেন, যারা মাদক বাব্যসায়ী তাদের সামাজিক ভাবে বয়কট করতে হবে এবং গোপনে তাদের তালিকা তৈরি করে আমাদের দিবেন আমরা ব্যবস্থা নিবো। পরিবারের সন্তানরা সারাদিন কি করছে তার খোঁজ রাখবেন। পুলিশ যদি কোন অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।