গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় সংবর্ধনা

গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত ছাত্র -ছাত্রীদের বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে| আজ সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক কাওসার আলী| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান| বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ˆশয়ব আলী, স্কুলের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ফৌজিয়া জামানসহ অন্যরা| অন্যদিকে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে রহনপুর জ্ঞানচক্র একাডেমির একই অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নায়েমা খাতুন| অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, চিকিৎসক মাহবুব হাসান, প্রতিষ্ঠানের পরিচালক ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিব, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাইনুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক সারওয়ার জাহান সুমনসহ অন্যরা| এছাড়া বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় ও তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়|