গোমস্তাপুরে ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যেম জ্বালানি তেল বিক্রি চালু হচ্ছে আগামীকাল
গোমস্তাপুরে ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, ফিলিং স্টেশনের মালিক, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন| আজ থেকে অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে এই কার্যক্রম শুরু করবে প্রশাসন| অনিয়ম রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় এই অ্যাপসটি চালু করা হয়েছে| একটি মোটরসাইকেলে ৫০০ টাকার জ্বালানি তেল নিতে পারবে গ্রাহকরা| এতে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন|
মোটরসাইকেল চালক বাবলু জানান, তেল নিতে এসে অনেক হয়রানি হতে হয়েছে| ঘণ্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকা কষ্টদায়ক হয়ে পড়তো| বাইরের লোকজন এসে ভির করত| অনেকে বারবার তেল নিয়ে যেত| অনেকে তেল না পেয়ে ফেরত যেত| এটা হলে ভোগান্তি কমবে বলে তিনি জানান| জনি নামে আরেকজন জানান, পাম্পে তেল নিতে গেলে অনেক ভোগান্তি পড়তে হয়| রোদে দাড়িয়ে দিনে একবার তেল পেলেও অনেকে বারবার তেল নিয়েছে|

অনেকে মোটরসাইকেলে তেল থাকা সত্ত্বেও পুণরায় তেল নেওয়ার পর ট্যাঙ্কি ভর্তি হয়ে মাটিতে পড়তে দেখা গেছে| তার ধারণা অ্যাপসের মাধ্যমে তেল নিলে অনেকটা ভোগান্তি কমবে| অনিয়ম অনেকটা রোধ হবে| ফিলিং স্টেশনের মালিকরা জানান, অ্যাপসের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে রেখেছেন| তারা তেল বিক্রিতে অনেকটা বিশৃঙ্খলা হতো| সেটা কমে আসবে| উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, অনিয়ম, বিশৃঙ্খলা, কালোবাজারি দূর করতে জেলা প্রশাসনের সহযোগিতায় এই অ্যাপসটি চালু করা হচ্ছে| বুধবার থেকে এই অ্যাপসের মাধ্যমে তেল নিতে হবে গ্রাহককে| অ্যাপসে গ্রাহকের গাড়ির লাইসেন ন¤^রসহ অন্যান্য তথ্য সংরক্ষন থাকবে| একজন ৫০০ টাকার তেল নিতে পারবে| অন্য কোন ফিলিং স্টেশনে আর পারবে না| এটা শুরু হলে গ্রাহকের অনেকটা ভোগান্তি দূর হবে বলে তিনি জানান|
