গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। মাসিক সভায় রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে রক্ষা, মোবাইল জুয়া, সামাজিক অবক্ষয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরীসহ অন্যান্যরা।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সামনে গোমস্তাপুর উপজেলাকে অগ্রসর করতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি ড. মিজানুর রহমান। এসময় রহনপুর-আড্ডা- পোরশা আঞ্চলিক সড়কে ছিনতাই ও ডাকাতি রোগে লাইটিং ও রাস্তার পাশে ছাউনি করে বসার সিট করে দেওয়ার আশ্বাসও দেন নবনির্বাচিত এমপি মিজানুর রহমান।