গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে| বুধবার সকাল ৮টায় রহনপুরস্থ মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী| একটি মোটরসাইকেলে ৫০০ টাকার তেল কিনতে পারবে গ্রাহক| ৫ দিন পর পুণরায় তিনি তেল কিনতে পারবে| জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও অপচয় রোধে এই কার্যক্রম নেওয়া হয়েছে| ওই ফিলিং স্টেশনে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাং, ফিলিং স্টেশনের মালিক বাবুসহ স্থানীয় সাংবাদিকরা| এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান,এখন থেকে যত্রতত্র তেল কেনার সুযোগ থাকছে না| ¯^চ্ছতা ফেরাতে এই কার্যক্রম করা হয়েছে| প্রতিটি মোটরবাইকের না¤^ারপ্লেট ও চালকের ˆবধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করার পর কেবল তেল প্রদান করা হবে| একবার তেল সংগ্রহ করলে পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না| কেউ চেষ্টা করলে অ্যাপে ¯^য়ংক্রিয়ভাবে তার আইডি ব্লক হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করা যাবে| প্রতিটি গাড়ির না¤^ারের বিপরীতে কতটুকু তেল নেওয়া হচ্ছে, তার যাবতীয় তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে|
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী রহনপুর খয়রাবাদে মেসার্স রায়হান ফিলিং স্টেশনে যান সেখানে উপস্থিত ছিলেন পাম্পের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ও ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলাম| এরপরে তিনি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন| তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরবাইক নিয়ে পাম্পে আসা যাবে না| প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে| প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্যও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে|