ইসরায়েলে মারধর, অনাহার ও ধর্ষণের শিকার ৬০ সাংবাদিক

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারে আটক প্রায় ৬০ জন ফিলিস্তিনি সাংবাদিককে মারধর, অনাহারে রাখা এবং ধর্ষণসহ যৌন সহিংসতার শিকার করা হয়েছে। একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে বলে গতকাল জানিয়েছে দ্য গার্ডিয়ান। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) কয়েক ডজন সাক্ষ্য, ছবি এবং মেডিকেল রেকর্ড পর্যালোচনা করেছে। সেখানে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সেনা এবং কারারক্ষীদের হাতে গুরুতর নির্যাতনের কথা বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে ৫৯ জন ফিলিস্তিনি সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এদের মধ্যে ৫৮ জন ইসরায়েলি হেফাজতে থাকাকালীন নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন।