আমনুরায় যীশু খ্রীষ্টের পূণরুত্থান দিবস পালিত

খ্রিস্টান ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা খ্রীষ্টের পূণরুত্থান দিবস। আজকের দিনে যীশু খ্রীষ্ট ক্রুশে মৃত্যুবরণ করে ৩ দিনের মাথায় মৃতদের মধ্যে হতে জীবিত হন এবং স্বর্গারোহণ করেন। দিবসটি উপলক্ষে আজ সকাল ৭ টায় এক আড়ম্বর ও ধর্মীয়  ভাবগম্ভীর্যপূর্ণভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা লুথারেন মিশন গির্জায় বাংলাদেশ নর্দান ইভানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) ও আমনুরা লুথারেন মিশন এর সহায়তায় এই গির্জা অনুষ্ঠিত হয়।

ইস্টার সানডে উপাসনা গির্জাটি পরিচালনা করেন বিএনইএলসি রাজশাহী সার্কেল পাস্টর রেভারেন্ড রাজেন সরেন ও মন্ডলী পাস্টর সনাতন সরেন এবং সহযোগিতা করেন আমনুরা মিশন লুথারেন চার্চ এর পালক ডেভিড ধনাই হেমব্রম। এই ইস্টার সানডে গির্জায় আমনুরা লুথারেন মিশন, মির্জাপুর,জলাহার, ঝিনাইখোর, বড়বন, চান্দলাই গ্রামসহ অন্যান্য জায়গা হতে প্রায় ৪শ খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করেন।

ইস্টার সানডে গির্জা শেষে সকল খ্রীষ্টভক্ত আনন্দ কীর্তন করেন। আমনুরা লুথারেন মিশন গির্জা ও কবরস্থান উন্নয়ন কমিটির সদস্য ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম জানান আমনুরা লাুথারেন মিশনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী প্রাচীন খ্রীষ্টীয় প্রতিষ্ঠান। এখান থেকে খ্রীষ্টান ধর্মালম্বীরা প্রতি রবিবার সহ অন্যান্য দিনে উপাসনা করে থাকি। আজকের এই গির্জায় পৃথিবীর সকল মানুষের কল্যানসহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। আমনুরা মিশন যুব সংঘের সভাপতি জিহেস্কেল মুরমু বলেন আমরা খুবই আনন্দিত সুন্দরভাবে আজকের এই পূণরুত্থান দিন ধর্মীয় গম্ভীর্যপূর্ণভাবে পালন করতে পেরে।

ইস্টার সানডে গির্জা উপাসনাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করে আমনুরা লুথারেন মিশন গির্জা ও কবরস্থান উন্নয়ন কমিটি ও আমনুরা মিশন যুব সংঘ।