আইসিসির আচরণবিধি ভাঙায় জরিমানা নাহিদা ও শারমিনের


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা| রাজশাহীতে অনুষ্ঠিত আইসিসি ওইমেন্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লেভেল-১ অপরাধে দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে| আইসিসি জানিয়েছে, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন| শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর তিনি প্যাভিলিয়নের দিকে ইশারা করে ‘সেন্ড-অফ’ দেন, যা প্রতিপক্ষকে উসকে দেওয়ার শামিল| অন্যদিকে, শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেন| এলবিডব্লিউ আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ব্যাট দেখান এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন তিনি| ঘটনার পর দুই ক্রিকেটারই নিজেদের ভুল ¯^ীকার করেছেন এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন| ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি|