আইআরজিসির অভিযানে গ্রেফতার ২৪০ সন্দেহভাজন

ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে প্রায় ২৪০ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-আইআরজিসি| ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি কুর্দিস্তান প্রদেশে ১১ জনকে গ্রেফতার এবং একটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যকে হত্যা করার দাবি করেছে| অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে| এছাড়া পৃথক অভিযানে আরও প্রায় ৭০ জনকে গ্রেফতার করেছে আইআরজিসি| অপরদিকে, কেরমানশাহ প্রদেশে ১৫৫ জনকে গ্রেফতার করেছে আইআরজিসি|