অবসরের পর অচেনা লুকে ভাইরাল সেই বিধ্বংসী পিপিতা

মাঠের সেই ক্ষিপ্রতা আর গোল করার নেশায় মত্ত থাকা গনজালো হিগুয়েনকে কি চেনা যায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি দেখে ফুটবল প্রেমীদের মনে এখন এই একটিই প্রশ্ন। ২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানো এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে এক ঝলক দেখে চেনা এখন দায়। ভাইরাল ছবিতে দেখা যায় হিগুয়েনের মুখে বিশাল লম্বা দাড়ি এবং মাথার চুল অনেকটাই কমে গেছে। তার এই অগোছালো লুক দেখে অনেক ভক্ত বিস্ময় প্রকাশ করেছেন। তবে ছবিটি তোলা সেই ভক্তই স্পষ্ট করে করেছেন, ‘এটি কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ছবি নয়। আমার এক ভাইয়ের সাথে কাল তার দেখা হয়েছিল। দেখে মনে হচ্ছে তিনি অনেক বিধ্বস্ত। হিগুয়েনের এই নতুন রূপ দেখে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ তার এই পরিবর্তনকে সাধারণ স্বাভাবিক জীবন হিসেবে দেখছেন। আবার অনেকে উদ্বেগ প্রকাশ করে বলছেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি হয়তো মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তবে রিয়াল মাদ্রিদ ও নাপোলির এই সাবেক তারকার প্রতি ভক্তদের ভালোবাসা কমেনি। অনেকেই লিখেছেন, লুক যেমনই হোক, মাঠে তার পারফরম্যান্স সবসময় মনে থাকবে।’ভারতের ড্রেসিংরুমে গিয়েছিলাম তাও হ্যান্ডশেক করেনি’,- সালমান আগা’ভারতের ড্রেসিংরুমে গিয়েছিলাম তাও হ্যান্ডশেক করেনি’,- সালমান আগা ২০২২ সালে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলে অবসরে যান হিগুয়েন। এরপর থেকে খুব একটা জনসম্মুখে দেখা যেত না তাকে। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ১২১টি গোল এবং আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকার এখন নিজের মতো করে সময় কাটাচ্ছেন। তবে তার এই হঠাৎ ভাইরাল হওয়া ছবি ফুটবল দুনিয়ায় তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।